hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

শানে নুযূল

ইবনে আবী হাতেম রবী‘ থেকে বর্ণনা করেন। একদা খ্রিস্টান সম্প্রদায় নবী ﷺ এর নিকট এসে ঈসা (আঃ) সম্পর্কে ঝগড়া শুরু করল। তখন অত্র সূরার প্রথম থেকে ৮৩ নং আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়।

অন্য বর্ণনায় আছে যে, নাজরানের অধিবাসীরা রাসূলুল্লাহ ﷺ এর নিকট এসে ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলে এ সূরার প্রথম থেকে ৮০ নং আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়। (লুবাবুন নুকূল ফী আসবাবিন নুযূল)