১
সূরা আলে ইমরান
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭১
আয়াত : ১২৬ – ১২৭ বদরের যুদ্ধে আল্লাহর সাহায্যের কারণ
وَمَا جَعَلَهُ اللهُ اِلَّا بُشْرٰى لَكُمْ وَلِتَطْمَئِنَّ قُلُوْبُكُمْ بِه ؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ (১২৬) لِيَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْاۤ اَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوْا خَآئِبِيْنَ (১২৭)
শাব্দিক অনুবাদ
১২৬. وَمَا جَعَلَهُ আর এটা করেননি اَللهُ আল্লাহ اِلَّا ছাড়া بُشْرٰى সুসংবাদস্বরূপ হয় لَكُمْ তোমাদের জন্য وَلِتَطْمَئِنَّ এবং যেন প্রশান্ত করতে পারেন قُلُوْبُكُمْ তোমাদের অন্তরসমূহকে بِه এর দ্বারা। وَمَا النَّصْرُ আর সাহায্য আসে না اِلَّا ছাড়া مِنْ عِنْدِ اللهِ আল্লাহর পক্ষ হতে اَلْعَزِيْزِ যিনি মহা পরাক্রমশালী اَلْحَكِيْمِ ও প্রজ্ঞাময়।
১২৭. لِيَقْطَعَ যাতে তিনি কর্তিত করতে পারেন طَرَفًا একাংশকে مِنَ الَّذِيْنَ তাদের থেকে যারা كَفَرُوْا অস্বীকার হয়েছে اَوْ অথবা يَكْبِتَهُمْ তাদেরকে লাঞ্ছিত করতে পারেন, فَيَنْقَلِبُوْا ফলে তারা ফিরে যাবে خَآئِبِيْنَ ব্যর্থ হয়ে।
সরল অনুবাদ
১২৬. আর আল্লাহ এটা এজন্যই করেছেন যে, যেন এটা তোমাদের জন্য সুসংবাদস্বরূপ হয় এবং এর দ্বারা তোমাদের অন্তরসমূহকে প্রশান্ত করতে পারেন। আর সাহায্য তো কেবল আল্লাহর পক্ষ হতেই (আসে), যিনি মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়।
১২৭. (আল্লাহ এটা এজন্যও করেছেন যে) যারা অস্বীকার করেছে তাদের একাংশকে যাতে তিনি কর্তিত (নিশ্চিহ্ন) করতে পারেন অথবা তাদেরকে লাঞ্ছিত করতে পারেন, ফলে তারা ব্যর্থ হয়ে ফিরে যাবে।
আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা
১. বদর যুদ্ধের বিজয়টি ছিল মুমিনদের জন্য পরবর্তী বিজয়সমূহের ব্যাপারে সুসংবাদস্বরূপ।
২. যে কোন সাহায্য কেবলমাত্র আল্লাহর পক্ষ হতেই এসে থাকে।
৩. আল্লাহ তা‘আলা যুদ্ধের মাধ্যমে কাফিরদেরকে বিচ্ছিন্ন করে দেন এবং তাদেরকে অপমানিত ও লাঞ্চিত করেন।