hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৬

আয়াত : ৯৫ মিল্লাতে ইবরাহীমের অনুসরণ করার নির্দেশ

قُلْ صَدَقَ اللهُ۫ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرَاهِيْمَ حَنِيْفًاؕ وَّمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ (৯৫)

শাব্দিক অনুবাদ

৯৫. قُلْ (হে নবী!) বলো, صَدَقَ সত্য বলেছেন اَللهُ আল্লাহ। فَاتَّبِعُوْا সুতরাং তোমরা অনুসরণ করো مِلَّةَ اِبْرَاهِيْمَ ইবরাহীমের মিল্লাতের حَنِيْفًا একনিষ্ঠভাবে। وَمَا كَانَ আর সে ছিল না مِنَ الْمُشْرِكِيْنَ মুশরিকদের অন্তর্ভুক্ত।

সরল অনুবাদ

৯৫. (হে নবী!) বলো, আল্লাহ সত্য বলেছেন। সুতরাং তোমরা একনিষ্ঠভাবে ইবরাহীমের মিল্লাতের (আদর্শের) অনুসরণ করো। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। [অর্থাৎ তোমরা তোমাদের সকল প্রকার গোমরাহী বাদ দিয়ে একনিষ্ঠভাবে ইবরাহীম (আঃ) এর প্রকৃত দ্বীন তথা দ্বীনে ইসলামের অনুসারী হয়ে যাও। জেনে রেখো! তোমরা আল্লাহর দ্বীনের মধ্যে বিকৃতি ঘটিয়ে নিজেদেরকে আইনদাতার আসনে বসিয়ে যে ধরনের শিরকে লিপ্ত রয়েছে, ইবরাহীম (আঃ) কখনো সে ধরনের শিরকে লিপ্ত ছিলেন না। বরং তিনি সারা জীবন এর বিরুধিতা করে গেছেন। সুতরাং তোমাদের এসব মিথ্যা দাবী ইবরাহীম (আঃ) এর সাথে সম্পৃক্ত করাটা মানানসই নয়।]

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. ইবরাহীম (আঃ) এর মিল্লাত ইসলামী মিল্লাতেরই অনুরূপ।

২. বনী ইসরাঈলের লোকেরা ইবরাহীম (আঃ) এর অনুসরণ করার মিথ্যা দাবী করত।

৩. ইবরাহীম (আঃ) এর মিল্লাতের মধ্যে শিরকের কোন স্থান ছিল না।