hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

আয়াত : ১৬০ আল্লাহর সাহায্যই সর্বশ্রেষ্ঠ সাহায্য

اِنْ يَّنْصُرْكُمُ اللهُ فَلَا غَالِبَ لَكُمْۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِيْ يَنْصُرُكُمْ مِّنْ ۢبَعْدِه ؕ وَعَلَى اللهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ (১৬০)

শাব্দিক অনুবাদ

১৬০. اِنْ যদি يَنْصُرْكُمْ তোমাদেরকে সাহায্য করেন اَللهُ আল্লাহ, فَلَا غَالِبَ তবে কেউই জয়যুক্ত হতে পারবে না لَكُمْ তোমাদের উপর। وَاِنْ আর যদি يَخْذُلْكُمْ তিনি তোমাদেরকে পরিত্যাগ করেন, فَمَنْ ذَا তবে এমন কে আছে اَلَّذِيْ যে يَنْصُرُكُمْ তোমাদেরকে সাহায্য করতে পারে? مِنْ ۢبَعْدِه  তাঁর পরে وَعَلَى اللهِ অতএব আল্লাহর উপরই فَلْيَتَوَكَّلِ নির্ভর করা উচিত اَلْمُؤْمِنُوْنَ মুমিনদের জন্য।

সরল অনুবাদ

১৬০. (জেনে রেখো) যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন, তবে কেউই তোমাদের উপর জয়যুক্ত হতে পারবে না। (অনুরূপভাবে) যদি তিনি তোমাদেরকে সাহায্য না করেন, তবে তাঁর পরে কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? আর আল্লাহর উপরই মুমিনদের নির্ভর করা উচিত।

আয়াতের শিক্ষা

আল্লাহর সাহায্য বিদ্যমান থাকলে তাকে কেউই পরাজিত করতে পারে না।

আল্লাহ তা‘আলা যাকে পরিত্যাগ করেন, তাকে সাহায্য করার কেউ নেই; সুতরাং তার পরাজয় প্রায় নিশ্চিত।

আল্লাহর উপর নির্ভর করাটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য।