১
সূরা আলে ইমরান
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
আয়াত : ৩৮ সৎ সন্তান লাভের জন্য যাকারিয়া (আঃ) এর প্রার্থনা
هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّه ۚ قَالَ رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةًۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ (৩৮)
শাব্দিক অনুবাদ
৩৮. هُنَالِكَ সেখানেই دَعَا প্রার্থনা করল زَكَرِيَّا যাকারিয়া رَبَّه তার প্রতিপালকের নিকট। قَالَ সে বলল, رَبِّ হে আমার প্রতিপালক! هَبْ আপনি দান করুন لِيْ আমাকে مِنْ لَّدُنْكَ আপনার পক্ষ থেকে ذُرِّيَّةً একটি সন্তান طَيِّبَةً নেক। اِنَّكَ নিশ্চয় আপনি سَمِيْعُ শ্রবণকারী اَلدُّعَآءِ প্রার্থনা।
সরল অনুবাদ
৩৮. সেখানেই যাকারিয়া তার প্রতিপালকের নিকট প্রার্থনা করল। সে বলল, হে আমার প্রতিপালক! আপনার পক্ষ থেকে আমাকে একটি নেক সন্তান দান করুন; নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। [এ প্রার্থনাটি যাকারিয়া (আঃ) তখনই করেছিলেন, যখন তিনি মারইয়াম (আঃ) এর কাছে আগত অসময়ের ফল প্রত্যক্ষ করেছিলেন। এতে তার মনে এই অভিপ্রায় জেগেছিল যে, মারইয়াম (আঃ) এর মতো যদি তারও কোন পুণ্যবান সন্তান হতো, তাহলে কতইনা ভালো হতো। আর এরই ফলশ্রুতিতে তিনি সৎ সন্তান লাভের জন্য উক্ত দু‘আটি করেছিলেন।]
আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা
১. সৎ সন্তানের জন্য প্রার্থনা করা নবীদের সুন্নাত।
২. একমাত্র আল্লাহর কাছেই সন্তান কামনা করতে হবে।