১
সূরা আলে ইমরান
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৯
আয়াত : ৪০ – ৪১ যাকারিয়া (আঃ) এর কৌতুহল এবং এ ব্যাপারে আল্লাহর নির্দেশনা
قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلَامٌ وَّقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَاَتِيْ عَاقِرٌؕ قَالَ كَذٰلِكَ اللهُ يَفْعَلُ مَا يَشَآءُ (৪০) قَالَ رَبِّ اجْعَلْ لِّيْۤ اٰيَةًؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًاؕ وَّاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِيِّ وَالْاِبْكَارِ (৪১)
শাব্দিক অনুবাদ
৪০. قَالَ সে বলল رَبِّ হে আমার প্রতিপালক! اَنّٰى কীভাবে يَكُوْنُ হবে لِيْ আমার غُلَامٌ পুত্র সন্তান; وَقَدْ অথচ بَلَغَنِيَ আমার নিকট পৌঁছেছে اَلْكِبَرُ বার্ধক্য وَامْرَاَتِيْ এবং আমার স্ত্রী عَاقِرٌ বন্ধ্যা? قَالَ তিনি বললেন كَذٰلِكَ এভাবেই اَللهُ আল্লাহ يَفْعَلُ করে থাকেন مَا يَشَآءُ যা চান।
৪১. قَالَ সে বলল رَبِّ হে আমার প্রতিপালক! اِجْعَلْ আপনি দিন لِيْ আমার জন্য اٰيَةً কোন একটি নিদর্শন। قَالَ তিনি বললেন اٰيَتُكَ তোমার নিদর্শন এই যে اَلَّا تُكَلِّمَ তুমি কোন কথা বলবে না اَلنَّاسَ মানুষের সাথে ثَلَاثَةَ اَيَّامٍ তিনদিন পর্যন্ত اِلَّا رَمْزًا ইশারা-ইঙ্গিত ছাড়া। وَاذْكُرْ আর তুমি স্মরণ করো رَبَّكَ তোমার প্রতিপালককে كَثِيْرًا অধিক পরিমাণে وَسَبِّحْ এবং তুমি মহিমা ঘোষণা করো بِالْعَشِيِّ সকালে وَالْاِبْكَارِ ও সন্ধ্যায়।
সরল অনুবাদ
৪০. সে বলল, হে আমার প্রতিপালক! কীভাবে আমার পুত্র সন্তান হবে; অথচ আমার নিকট বার্ধক্য পৌঁছেছে এবং আমার স্ত্রীও বন্ধ্যা? তিনি (আল্লাহ) বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা তাই করে থাকেন। [অত্র আয়াত থেকে বুঝা গেল যে, যাকারিয়া (আঃ) তখন পর্যন্ত নিঃসন্তান ছিলেন। কেননা তার স্ত্রী ছিল বন্ধ্যা। কিন্তু আল্লাহ তা‘আলা তাকে সন্তান প্রদান করে এটা প্রমাণ করে দিলেন যে, তিনি বন্ধ্যা নারীর গর্ভেও সন্তান দান করতে সক্ষম। অপরদিকে এটি ছিল ঈসা (আঃ) এর জন্মের ব্যাপারে অন্যতম একটি নিদর্শন। কেননা যেহেতু আল্লাহ তা‘আলা বন্ধ্যা নারীর গর্ভে সন্তান দান করতে সক্ষম, সুতরাং কোন পুরুষের স্পর্শ ছাড়াই যে কোন নারীর গর্ভে সন্তান প্রদান করতে তিনি পরিপূর্ণভাবে সক্ষম।]
৪১. সে বলল, হে আমার প্রতিপালক! আমাকে কোন একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে, তুমি তিনদিন পর্যন্ত ইশারা-ইঙ্গিত ছাড়া মানুষের সাথে কোন কথা বলতে পারবে না। আর তুমি তোমার প্রতিপালককে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।
আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা
১. যাকারিয়া (আঃ) এর স্ত্রী ছিলেন বৃদ্ধা ও বন্ধ্যা।
২. আল্লাহ তা‘আলা যাকে ইচ্ছা বৃদ্ধা ও বন্ধ্যা হওয়া সত্ত্বেও সন্তান দিতে সক্ষম।
৩. বন্ধ্যা নারীর গর্ভে ইয়াহইয়া (আঃ) এর জন্মটি ছিল অলৌকিক।
৪. সর্বদা আল্লাহর কথা অধিক পরিমাণে স্মরণ করা উচিত।
৫. সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করা অনেক পুণ্যের কাজ।