hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

আয়াত : ৩৯ যাকারিয়া (আঃ)-কে ইয়াহইয়া (আঃ) এর সুসংবাদ প্রদান

فَنَادَتْهُ الْمَلَآئِكَةُ وَهُوَ قَائِمٌ يُّصَلِّيْ فِي الْمِحْرَابِ اَنَّ اللهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًا ۢبِكَلِمَةٍ مِّنَ اللهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصَّالِحِيْنَ (৩৯)

শাব্দিক অনুবাদ

৩৯. فَنَادَتْهُ অতঃপর তাকে ডাকল اَلْمَلَآئِكَةُ ফেরেশতারা وَهُوَ এমতাবস্থায় সে ছিল قَائِمٌ দন্ডায়মান يُصَلِّيْ সলাতে فِي الْمِحْرَابِ মেহরাবের মধ্যে। اَنَّ اللهَ নিশ্চয় আল্লাহ يُبَشِّرُكَ তোমাকে সুসংবাদ দিচ্ছেন بِيَحْيٰى ইয়াহইয়ার। مُصَدِّقًا সে সত্যায়নকারী بِكَلِمَةٍ বাণীর مِنَ اللهِ আল্লাহর পক্ষ থেকে وَسَيِّدًا এবং নেতা, وَحَصُوْرًا এবং প্রবৃত্তি দমনকারী وَنَبِيًّا এবং একজন নবী مِنَ الصَّالِحِيْنَ সৎকর্মশীলদের মধ্য হতে।

সরল অনুবাদ

৩৯. অতঃপর ফেরেশতারা তাকে ডাকল, এমতাবস্থায় সে মেহরাবে (নির্দিষ্ট কক্ষে) সলাতে দন্ডায়মান অবস্থায় ছিল; (তারা বলল) নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ থেকে (আসা) একটি বাণীর [এখানে আল্লাহর বাণী বলতে ঈসা (আঃ)-কে বুঝানো হয়েছে। কেননা তাঁর জন্ম হয়েছিল মহান আল্লাহর একটি বাণীর মাধ্যমে অলৌকিক বিষয় হিসেবে।] সত্যায়নকারী [অর্থাৎ তিনি ঈসা (আঃ) ও তাঁর কর্মসমূহকে স্বীকৃতি প্রদান করবেন। যাতে করে ঈসা (আঃ) যখন মানুষকে দাওয়াত দিবেন, তখন কেউ যেন তাকে অস্বীকার না করে।], নেতা, প্রবৃত্তি দমনকারী (নারী বিমুখ) এবং সৎকর্মশীলদের মধ্য হতে একজন নবী।

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. আল্লাহ তা‘আলা তাঁর সৎ বান্দাদের প্রার্থনা কবুল করে থাকেন।

২. ইয়াহইয়া (আঃ) ছিলেন যাকারিয়া (আঃ) এর প্রার্থনারই ফসল।

৩. ফেরেশতাগণ ইয়াহইয়া (আঃ) এর জন্মের সুসংবাদ নিয়ে যাকারিয়া (আঃ) এর কাছে গমন করেছিলেন।