hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

আয়াত : ৭৮ আহলে কিতাবের আয়াত বিকৃতি

وَاِنَّ مِنْهُمْ لَفَرِيْقًا يَّلْوُوْنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِۚ وَيَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللهِۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُوْنَ (৭৮)

শাব্দিক অনুবাদ

৭৮. وَاِنَّ এবং নিশ্চয় مِنْهُمْ তাদের মধ্যে لَفَرِيْقًا এমন একদলও রয়েছে, يَلْوُوْنَ যারা বাঁকা করে اَلْسِنَتَهُمْ তাদের জিহবা بِالْكِتَابِ কিতাব পাঠ করার ক্ষেত্রে, لِتَحْسَبُوْهُ যাতে তোমরা সেটাকে মনে কর مِنَ الْكِتَابِ কিতাবের অংশ, وَمَا هُوَ অথচ তা নয় مِنَ الْكِتَابِ কিতাবের অংশ। وَيَقُوْلُوْنَ আর তারা বলে هُوَ এটা مِنْ عِنْدِ اللهِ আল্লাহর পক্ষ থেকে, وَمَا هُوَ অথচ তা নয় مِنْ عِنْدِ اللهِ আল্লাহর পক্ষ থেকে। وَيَقُوْلُوْنَ আর তারা বলে عَلَى اللهِ আল্লাহর ব্যাপারে اَلْكَذِبَ মিথ্যা কথা وَهُمْ يَعْلَمُوْنَ অথচ তারা জানে।

সরল অনুবাদ

৭৮. নিশ্চয় তাদের মধ্যে এমন একদলও রয়েছে, যারা জিহবা বাঁকা করে কিতাব (তাওরাত) পাঠ করে, যাতে তোমরা তা কিতাবের অংশ মনে কর, অথচ তা কিতাবের অংশ নয়। আর তারা বলে- এটা আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। আর তারা জেনে-শুনে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। [এখানে ইহুদীদের চক্রান্তসমূহের মধ্যে আরো দুটি চক্রান্তের কথা উল্লেখ করা হয়েছে। (১) কুরআনের আয়াত পাঠ করার সময় কোন কোন শব্দ জিহবা বাঁকিয়ে এমনভাবে উচ্চারণ করে, যার কারণে উক্ত আয়াতের সম্পূর্ণ ভাবার্থই পাল্টে যায়। এভাবে তারা কুরআনের মধ্যে বিকৃতি ঘটানোর চেষ্টা করে। (২) তারা এমন কিছু কথাকে আল্লাহর কথা হিসেবে চালিয়ে দেয়, যা মূলত আল্লাহর কথা নয়; বরং সেগুলো তারা নিজেরাই উদ্ভাবন করেছে। উল্লেখ্য যে, এটি ইহুদীদের আচরণ হলেও রাসূলুল্লাহ (সাঃ) এর বাণী- ‘‘তোমরা পূর্ববর্তীদের তরীকার অনুসরণ করবে’’- অনুযায়ী বর্তমানেও অনেক আলেমের মধ্যেও অনুপ্রবেশ করেছে। তারা স্বার্থের কারণে কুরআনের অনেক আয়াতের মূল অর্থ গ্রহণ না করে নিজেদের ইচ্ছে মতো অর্থ গ্রহণ করে থাকে।]

আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা

১. আল্লাহর কিতাবের কোন আয়াতকে বিকৃত উচ্চারণের মাধ্যমে পাঠ করা হারাম।

২. আল্লাহর কিতাবে কোন কিছু সংযোজন অথবা বিয়োজন করাও হারাম।