১
সূরা আলে ইমরান
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আয়াত : ১ – ৪ আল্লাহ ও তাঁর অবতীর্ণ কিতাবসমূহের পরিচিতি
الٓمَّٓ (১) اَللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ (২) نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرَاةَ وَالْاِنْجِيْلَ (৩) مِنْ قَبْلُ هُدًى وَاَنْزَلَ الْفُرْقَانَؕ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيَاتِ اللهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌؕ وَّاللهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ (৪)
শাব্দিক অনুবাদ
১. الٓمَّٓ আলিফ-লাম-মীম।
২. اَللهُ আল্লাহ (ঐ সত্ত্বা), لَاۤ اِلٰهَ কোন (সত্যিকারের) ইলাহ নেই اِلَّا هُوَ তিনি ব্যতীত; اَلْحَيُّ (তিনি) চিরঞ্জীব اَلْقَيُّوْمُ চিরস্থায়ী।
৩. نَزَّلَ তিনি অবতীর্ণ করেছেন عَلَيْكَ তোমার উপর اَلْكِتَابَ কিতাব بِالْحَقِّ সত্য সহকারে, مُصَدِّقًا সত্যায়নকারী لِمَا بَيْنَ يَدَيْهِ এর সামনে যা আছে তার وَاَنْزَلَ আর তিনি অবতীর্ণ করেছেন اَلتَّوْرَاةَ তাওরাত وَالْاِنْجِيْلَ এবং ইঞ্জীল ।
৪. مِنْ قَبْلُ ইতিপূর্বে هُدًى পথনির্দেশিকাস্বরূপ لِلنَّاسِ মানুষের জন্য। وَاَنْزَلَ আর তিনি অবতীর্ণ করেছেন اَلْفُرْقَانَ ফুরকান। اِنَّ الَّذِيْنَ নিশ্চয় যারা كَفَرُوْا অস্বীকার করেছে بِاٰيَاتِ اللهِ আল্লাহর নিদর্শনসমূহকে لَهُمْ তাদের জন্য রয়েছে عَذَابٌ شَدِيْدٌ কঠিন শাস্তি। وَاللهُ আর আল্লাহ عَزِيْزٌ মহাপ্রতাপশালী ذُو انْتِقَامٍ উচিত শাস্তিদানকারী।
সরল অনুবাদ
১. আলিফ-লাম-মীম। [‘আলিফ-লাম-মীম’ এ অক্ষরগুলো আল-কুরআনের ‘হরূফুল মুক্বাত্ত্বাআত’ বা বিচ্ছিন্ন অক্ষরসমূহের অন্তর্ভুক্ত। এ অক্ষরগুলো মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত- যার প্রকৃত অর্থ আল্লাহ তা‘আলাই ভালো জানেন।]
২. মহান আল্লাহ্, তিনি ব্যতীত অন্য কোন (সত্যিকারের) ইলাহ নেই, (তিনি) চিরঞ্জীব, চিরস্থায়ী।
৩. তিনি সত্য (দ্বীন) সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যা (কুরআন) সত্যায়নকারী পূর্ববর্তী (আসমানী কিতাবসমূহের) এবং তিনি তাওরাত ও ইঞ্জীল অবতীর্ণ করেছিলেন-
৪. পূর্বের (ঐ আসমানী কিতাবসমূহ ছিল) মানুষের জন্য পথনির্দেশিকা। আর তিনিই (শেষ কিতাব) ফুরকান (সত্য-মিথ্যার পার্থক্যকারী কুরআন) অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহ্র আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর আল্লাহ্ মহাপ্রতাপশালী, প্রতিশোধ গ্রহণকারী।
আয়াতগুলো থেকে প্রাপ্ত শিক্ষা
১. আল্লাহ তা‘আলা চিরস্থায়ী ও চিরঞ্জীব সত্তা।
২. কুরআন, তাওরাত ও ইঞ্জীলসহ সকল আসমানী কিতাব একমাত্র আল্লাহ তা‘আলাই অবতীর্ণ করেছেন।
৩. কুরআন সর্বশেষ অবতীর্ণ গ্রন্থ এবং পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী।
৪. কুরআন অবতীর্ণ হওয়ার পূর্বে তাওরাত ও ইঞ্জীল কিতাবই ছিল আল্লাহর পক্ষ হতে মানুষের জন্য পথনির্দেশিকা।
৫. কুরআনের অপর নাম হচ্ছে ফুরকান।
৬. কুরআন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী।
৭. সমস্ত আসমানী কিতাব আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম।
৮. আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে কোন একটিকে অস্বীকার করার শাস্তি অত্যন্ত কঠিন।