hadith book logo

সূরা আলে ইমরান

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৫

আয়াত : ১৩৭ – ১৩৮ পূর্ববর্তী মিথ্যরোপকারীদের পরিণতির নিদর্শন এখনো দৃশ্যমান রয়েছে

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ فَسِيْرُوْا فِي الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ (১৩৭) هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ (১৩৮)

শাব্দিক অনুবাদ

১৩৭. قَدْ خَلَتْ নিশ্চয় অতিক্রান্ত (বাস্তবায়িত) হয়েছে مِنْ قَبْلِكُمْ তোমাদের পূর্বে سُنَنٌ বহু সুন্নত (জীবনব্যবস্থা); فَسِيْرُوْا অতএব তোমরা ভ্রমণ করো فِي الْاَرْضِ পৃথিবীতে فَانْظُرُوْا এবং লক্ষ্য করো যে, كَيْفَ كَانَ কেমন হয়েছিল عَاقِبَةُ পরিণাম اَلْمُكَذِّبِيْنَ মিথ্যাবাদীদের।

১৩৮. هٰذَا এটা (কুরআন) بَيَانٌ স্পষ্ট বিবরণ لِلنَّاسِ মানবজাতীর জন্য وَهُدًى এবং পথনির্দেশিকা وَمَوْعِظَةٌ ও উপদেশ لِلْمُتَّقِيْنَ মুত্তাকীদের জন্য।

সরল অনুবাদ

১৩৭. অবশ্যই অতীত হয়ে গিয়েছে তোমাদের পূর্বে বহু সুন্নত (আল্লাহর নিয়ম-নীতি); অতএব তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, কেমন হয়েছিল মিথ্যাবাদীদের পরিণাম। [এখানে উহুদ যুদ্ধে বিপর্যয়ের কারণে মুসলিমদের মধ্যে যে কষ্টের অবতারণা হয়েছিল সে ব্যাপারে সান্ত্বনা প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে যে, তোমরা এই সামান্য বিপর্যয়ের কারণেই ভেঙ্গে পড়ছ। অথচ তোমাদের পূর্বে অনেক নবী ও তার উম্মতগণ আরো বড় বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন। অবশেষে তারাই বিজয়ী হয়েছে এবং শত্রুরা চরমভাবে পরাস্ত হয়েছে। এগুলোর অনেক নিদর্শন তো এখনো পৃথিবীতে বিদ্যমান। সুতরাং তোমরা যদি চাও, তাহলে ভ্রমণ করে সেসব জাতির নিদর্শনসমূহ দেখে নিতে পার। এতে করে তোমাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হবে এবং শত্রুর বিরুদ্ধে তোমাদের মনোবলও বৃদ্ধি পাবে।]

১৩৮. এটা (কুরআন) মানবজাতির জন্য স্পষ্ট বিবরণ এবং মুত্তাকীদের জন্য পথনির্দেশিকা ও উপদেশ।

আয়াত থেকে প্রাপ্ত শিক্ষা

১. পৃথিবীতে পূর্ববর্তী অনেক সভ্যতার নিদর্শন বিদ্যমান রয়েছে।

২. ভ্রমণ করে এসব সভ্যতা পরিদর্শন করে আসা উচিত।