hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

যাকাতুল ফিতরের পরিমাণ ও কোন প্রকারের খাদ্য থেকে তা আদায় করা যাবে:

প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে এক সা‘ করে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আর সা‘ হচ্ছে চার মুদ্দ। আর প্রতি মুদ্দ হচ্ছ সাধারণ মধ্যম আকৃতির লোকের দু’ হাতের পূর্ণ অঞ্জলি পরিমাণ বস্তু। তা হতে হবে দেশের প্রচলিত মানব-খাদ্য থেকে, যেমন গম, যব, খেজুর, চাউল, কাউন, কিসমিস অথবা পনির। কেননা আবু সা‘ঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

«كُنَّا نُخْرِجُ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ، عَنْ كُلِّ صَغِيرٍ، وَكَبِيرٍ، حُرٍّ أَوْ مَمْلُوكٍ، صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»

“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ছিলেন, তখন আমরা ছোট ও বড় স্বাধীন ও ক্রীতদাস প্রত্যেকের পক্ষ থেকে যাকাতুল ফিতর বাবদ এক সা‘ পরিমাণ খাদ্য অথবা এক সা‘ পনির অথবা এক সা‘ যব অথবা এক সা‘ খেজুর অথবা এক সা‘ কিসমিস প্রদান করতাম।”। [সহীহ বুখারী, হাদীস নং ১৫০৬; সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৫।]