hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৪

গোসলের মাকরূহসমূহ:

১- পানির অপব্যবহার করা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ মুদ পরিমাণ পানি দিয়ে গোসল করেছেন।

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ، إِلَى خَمْسَةِ أَمْدَادٍ»

“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দ পানি দিয়ে অযু করতেন। এক সা‘ থেকে পাঁচ মুদ্দ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন”। [সহীহ মুসলিম, হাদীস নং ৩২৫।]

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُغَسِّلُهُ الصَّاعُ مِنَ الْمَاءِ مِنَ الْجَنَابَةِ، وَيُوَضِّئُهُ الْمُدُّ»

“এক সা‘ পানিতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাবাতের গোসল সস্পন্ন হয়ে যেত এবং এক মুদ্দ পানিতে অযু হয়ে যেত”। [সহীহ মুসলিম, হাদীস নং ৩২৬।]

২- অপবিত্র স্থানে গোসল করা। কেননা এতে অপবিত্রতা শরীরে লাগার সম্ভাবনা থাকে।

৩- কোনো পর্দা ছাড়া খোলা স্থানে গোসল করা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَيِيٌّ سِتِّيرٌ يُحِبُّ الْحَيَاءَ وَالسَّتْرَ فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ»

“আল্লাহ তা‘আলা , লজ্জাশীল, (মানুষের পাপ) আড়ালকারী। তিনি লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব, তোমাদের কেউ যখন গোসল করবে, সে যেন পর্দা করে”। [আবু দাউদ, হাদীস নং ৪০১২; সুনান নাসায়ী, হাদীস নং ৪০৬।]

৪- স্থির পানি দ্বারা গোসল করা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ» .

“তোমাদের কেউ যেন নাপাক অবস্থায় স্থির পানিতে গোসল না করে”। [সহীহ মুসলিম, হাদীস নং ২৮৩।]