hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

৩- সোনা-রুপার মিশ্রণ:

কেউ নিসাবের কম পরিমাণ সোনা ও নিসাবের কম পরিমাণ রুপার মালিক হলে সোনা-রুপা উভয়টি একত্রিত করবে। এতে যদি নিসাব পূর্ণ হয় তবে তাতে সোনার হিসেবে সোনার ও রুপার হিসেবে রুপার অংশের যাকাত দিবে। তাছাড়া যে কোনো একটির হিসেবে যাকাত দিলেও যথেষ্ট হবে। যেমন কারো ওপর এক দিনার ফরয হলে দশ দিরহাম দিয়ে বা দশ দিরহাম ফরয হলে এক দিনার দিয়ে যাকাত আদায় করলেও জায়েয হবে।