hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

চতুর্থ রুকন: ‘আরাফাতের ময়দানে অবস্থান:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«الحَجُّ عَرَفَةُ»

“হজ হচ্ছে ‘আরাফাতে অবস্থান।” [তিরমিযী, হাদীস নং ৮৮৯; ইবন মাজাহ, হাদীস নং ৩০১৫। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]

‘আরাফাতের ময়দানে অবস্থান বলতে ৯ই যিলহজ যোহরের পর থেকে ১০ই যিলহজ ঈদের দিন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থানের নিয়তে কিছুক্ষণ থাকা। কেউ ঈদের দিনের সূর্যোদয়ের আগে অবস্থান করতে না পারলে তার ‘আরাফাতের ময়দানে অবস্থান শুদ্ধ হবে না এবং বাতিল বলে গণ্য হবে।