hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯০

৯- মালে মুসতাফাদ বা অতিরিক্ত আয়ের যাকাত:

ব্যবসা থেকে অর্জিত লভ্যাংশ বা পশুর প্রজন্ম থেকে আগত বাচ্চা মূলধনের সাথে একত্রিত করে যাকাত আদায় করতে হবে এবং বছর অতিক্রান্ত হওয়ার অপেক্ষা করতে হবে না। সুতরাং যার কাছে ব্যবসায়ী সম্পদ বা জন্তু নিসাব পরিমাণ থাকবে, তারপর বছরের মাঝে ব্যবসায় বর্ধিত হয়ে আরও সম্পদ যোগ হবে বা জন্তুর বাচ্চা হয়ে বৃদ্ধি পাবে, তখন তার উপর কর্তব্য হবে যখন মূলধনের যাকাত দিবে তখন অতিরিক্ত অর্জিত সম্পদ মূলধনের সাথে মিলিয়ে যাকাত দেওয়া। (অর্থাৎ অর্জিত প্রত্যেক সম্পদের জন্য আলাদা বছর পুরো করা লাগবে না)

আর যদি মালে মুসতাফাদ বা অতিরিক্ত লাভের সম্পদ একজাতীয় না হয়, অর্থাৎ ব্যবসায়ের লভ্যাংশ বা উৎপাদিত পশুর বাচ্চা থেকে না হয়ে অন্য কোনো কিছু হয় তাহলে সে প্রত্যেক সম্পদের জন্য আলাদা নিসাব পূর্ণ হওয়ার পর পূর্ণ বছর অতিক্রান্ত হলে তাতে যাকাত দিবে। যেমন, হিবা বা মিরাস ইত্যাদি সূত্রে প্রাপ্ত সম্পদে বছর অতিক্রান্ত হওয়ার আগে যাকাত দিতে হবে না।