hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৪

যাকাত ফরয হওয়ার হিকমতসমূহ:

ইসলামী শরী‘আত সুউঁচ্চ ও সুমহান কিছু হিকমতের কারণে যাকাত ফরয করেছে। নিম্নে কিছু হিকমত আলোচনা করা হলো:

১- ব্যক্তির সম্পদের পবিত্রকরণ, বৃদ্ধি, আল্লাহর আদেশ মান্য করা ও তার আদেশকে সম্মান প্রদর্শনের বরকতে বালা মুসীবত থেকে হিফাযত জন্য আল্লাহ যাকাত ফরয করেছেন।

২- কৃপণতা, লোভ-লালসার ব্যধি থেকে মানুষের আত্মিক পবিত্রতা অর্জন।

৩- গরীব-দুঃখী মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করে সমবেদনা জ্ঞাপন, অভাবী, দুর্ভিক্ষ ও বঞ্চিত মানুষের অভাব পূরণ ও অধিকার প্রদান।

৪- ঈমান ও ইসলামের প্রতি বিচ্ছিন্ন অন্তরসমূহ একত্রিকরণ ও সন্দেহ-সংশয় ও দুর্বল ঈমান থেকে দৃঢ়, অনড় পরিপূর্ণ ও শক্তিশালী ঈমানে পরিণত করা।

৫- সর্বসাধারণের জন্য কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা; যার ওপর ভিত্তি করবে মুসলিম উম্মাহর জীবন ও সৌভাগ্য।