hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৯

বিদায়ী তাওয়াফ:

হজপালনকারী মক্কা ত্যাগের ইচ্ছা করলে বিদায়ী তাওয়াফের জন্য মক্কায় যাবে এবং সাত চক্কর দিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করবে, তবে সা‘ঈ করবে না। এ তাওয়াফ সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«لَا يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ»

“শেষবারের মতো বাইতুল্লাহ তাওয়াফ না করা পর্যন্ত কেউ যেন প্রস্থান না করে”। [সহীহ মুসলিম, হাদীস নং ১৩২৭।]

তবে হায়েয ও নিফাসবতী মহিলারা মক্কাত্যাগ করলে তাদের বিদায়ী তাওয়াফ নেই। তবে বিদায়ের আগে তারা পবিত্র হলে বিদায়ী তাওয়াফ করে যেতে হবে।