১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০৩
যাকাতুল ফিতর বণ্টনের খাতসমূহ:
যাকাতের যে খাতসমূহ উল্লিখিত হয়েছে, সে খাতগুলোই যাকাতুল ফিতরের খাত। অর্থাৎ আল্লাহ তা‘আলা কুরআনে যে আট খাতের কথা বলেছেন তাতেই তা বণ্টন করা হবে। আল্লাহ বলেন,
﴿إِنَّمَا ٱلصَّدَقَٰتُ لِلۡفُقَرَآءِ وَٱلۡمَسَٰكِينِ ......﴾ [ التوبة : ٦٠ ]
“নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য......”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৬০]
তবে তাদের মধ্য থেকে ফকীর ও মিসকীনকে দান করা অধিক উত্তম। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বর্ণিত হাদীস থেকে তা বুঝা যায়, যাতে বলা হয়েছে,
«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ»
“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরয করেছেন সাওম পালনকারীকে অহেতুক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার উদ্দেশে ও মিসকীনদের খাবার দানস্বরূপ”। [আবু দাউদ, হাদীস নং ১৬০৯। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। মুসতাদরাক হাকিম, হাদীস নং ১৪৮৮। ইমাম হাকিম রহ. বলেছেন, হাদীসটি বুখারীর শর্তে; তবে তিনি এ সনদে কোনো হাদীস বর্ণনা করেন নি। ইমাম যাহাবী রহ. ও এটাকে বুখারীর শর্তে বলেছেন।]