hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৮

সা‘ঈর আদবসমূহ:

১- সাফার দরজা দিয়ে এ আয়াত তিলাওয়াত করতে করতে বের হওয়া:

﴿إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِۖ فَمَنۡ حَجَّ ٱلۡبَيۡتَ أَوِ ٱعۡتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيۡهِ أَن يَطَّوَّفَ بِهِمَاۚ وَمَن تَطَوَّعَ خَيۡرٗا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ١٥٨ ﴾ [ البقرة : ١٥٨ ]

“নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না যে, সে এগুলোর তাওয়াফ করবে। আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে, তবে নিশ্চয় শোকরকারী, সর্বজ্ঞ”। [সূরা বাকারাহ, আয়াত: ১৫৮]

২- পবিত্র অবস্থায় সা‘ঈ করা।

৩- সা‘ঈর সময় কাউকে কষ্ট না দিয়ে সম্ভব হলে হাঁটা। সম্ভব না হলে যেভাবে সম্ভব সেভাবে চলবে।

৪- বেশি বেশি যিকির ও দো‘আ করা।

৫- মুসলিম ভাইয়ের সাথে কোমল আচরণ করা। কাউকে কথা ও কাজে কষ্ট না দেওয়া।

৬-সা‘ঈর সময় আল্লাহর সমীপে নিজেকে ছোট, অভাবী ও মুখাপেক্ষী মনে করা। নিজের হিদায়েত, নফসের তাযকিয়া ও সংশোধনের নিমিত্তে আল্লাহর কাছে নিজেকে বড়ই অভাবী মনে করা।