১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২৬
প্রথম রুকন: ইহরাম:
ইহরাম হলো: হজ বা উমরা পালনের নিয়তে হজ বা উমরার কাজে প্রবেশের নিয়ত করা। সাধারণ পোশাক ছেড়ে ইহরামের পোশাক পরিধান ও তালবিয়ার সময় নিয়ত করতে হবে।
ইহরাম তিন প্রকার:
১- তামাত্তু‘
২- কিরান
৩- ইফরাদ।
তামাত্তু‘ শব্দের অর্থ:
হজের মাসসমূহে উমরার উদ্দেশে ইহরাম বাঁধবে, অতঃপর উমরা আদায় করে শেষ করবে ও হালাল হয়ে যাবে। এরপর একই বছর ইয়াওমুত তারবিয়াহ তথা ৮ই যিলহজ শুধু হজের নিয়ত করবে। অতঃপর হজের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে আদায় করবে। মসজিদে হারামের বাসিন্দা না হলে তামাত্তু‘র জন্য হাদী যবাই করবে।
কিরান:
মিকাত থেকে হজ ও উমরা উভয়টির জন্য একসাথে নিয়ত করা। অথবা প্রথমে উমরার ইহরাম বাঁধা। অতঃপর তাওয়াফের আগে হজের নিয়ত করা। জামরায় পাথর নিক্ষেপ পর্যন্ত একই ইহরামে থাকা, পাথর নিক্ষেপের পরে মাথা মুণ্ডন করা বা চুল খাটো করা। তামাত্তু‘ হাজির মত কিরান হাজিকেও হাদী যবাই দিতে হবে।
ইফরাদ:
ইফরাদ হজ হলো উমরা ব্যতীত শুধু হজের নিয়ত করা। জামরায় পাথর নিক্ষেপ পর্যন্ত একই ইহরামে থাকা, পাথর নিক্ষেপের পরে মাথা মুণ্ডন করা বা চুল ছোট করা। ইফরাদ হাজিকে হাদী যবাই দিতে হবে না।