hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

বিতর সালাত

বিতরের সালাত সুন্নতে মুয়াক্কাদাহ। মুসলিমের কোনো অবস্থাতেই এ সালাত ছেড়ে দেওয়া উচিত নয়। মূলত ‘ইশার ফরযের পরে রাতের বেলায় সব সুন্নত ও নফল শেষে এক রাকা‘আত সালাত আদায় করাকে বিতর বলে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى»

“রাতের সালাত দু’ দু’ (রাকা‘আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ভোর হওয়ার আশঙ্কা করে, তবে সে যেন এক রাকা‘আত সালাত আদায় করে নেয়; যার তার সকল সালাতকে বিতর বা বেজোড় করে নিবে।”। [সহীহ বুখারী, হাদীস নং ৯৯০, সহীহ মুসলিম, হাদীস নং ৭৪৯।]