১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯১
খ- গবাদিপশুর যাকাত: ১- উটের যাকাত:
উটের ওপর যাকাত ফরয হওয়ার জন্য শর্ত হচ্ছে:
নিসাব পূর্ণ হলে এতে যাকাত ফরয হবে। আর উটের নিসাব হলো কমপক্ষে ৫টি বা ততোধিক উট হতে হবে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«َلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ [হাদীসে উল্লিখিত ذَوْدٍ শব্দটি তিন থেকে দশটি উটের জন্য ব্যবহৃত হয়।] صَدَقَةٌ»
“পাঁচটি উটের কমের ওপর যাকাত নেই”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪০৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৭৯।]
তাছাড়া এ ৫টি উটে একবছর অতিক্রান্ত হতে হবে এবং
তা সায়েমা বা প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হতে হবে।
উটের যাকাতের পরিমাণ:
৫-৯ টি উটের জন্য পূর্ণ একবছর হয়েছে এমন ১ টি ছাগল বা মেষ যাকাত দিতে হবে।
১০-১৪ টি উটের জন্য ২টি ছাগল বা মেষ যাকাত দিতে হবে।
১৫-১৯ টি উটের জন্য ৩টি ছাগল বা মেষ যাকাত দিতে হবে।
২০-২৪ টি উটের জন্য ৪টি ছাগল বা মেষ যাকাত দিতে হবে।
২৫-৩৫ টি উটের জন্য একটি বিনতে মাখাদ্ব উট বা এক বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে। যদি তা না পাওয়া যায় তবে একটি ইবন লাবূন দিলেও যথেষ্ট হবে, আর তা হচ্ছে যে পুরুষ উট দু’বছর পূর্ণ করে তৃতীয় বছরে পদার্পন করেছে।
৩৬-৪৫ টি উটের জন্য বিনতে লাবূন বা দু’বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।
৪৬-৬০টি উটের জন্য হিক্বাহ বা তিন বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।
৬১-৭৫ টি উটের জন্য জায‘আহ বা চার বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।
৭৬-৯০ টি উটের জন্য দু’টি বিনতে লাবূন বা দু’বছর বয়সী ২টি স্ত্রী উট যাকাত দিতে হবে।
৯১-১২০ টি উটের জন্য দু’টি হিক্কাহ বা তিন বছর বয়সী ২টি স্ত্রী উট যাকাত দিতে হবে।
১২০ এর পরে প্রতি ৪০টি উটে এক বিনতে লাবূন বা এক বছর বয়সী ১টি স্ত্রী উট, আর প্রতি ৫০ টি উটে এক হিক্বাহ বা তিন বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে হবে।
ফায়েদা: কারো ওপর নির্দিষ্ট বয়সের উট ওয়াজিব হলে তার কাছে সে বয়সের উট না থাকলে ছোট বা বড় যাই থাকুক সেটাই যাকাত হিসেবে আদায় করবে, তবে অতিরিক্ত বিশ দিরহাম বা দু’টি মেষ ত্রুটির সম্পূরক হিসেবে দিতে হবে। তবে এক বছর বয়সী স্ত্রী উটের (বিনত মাখাদ্ব) পরিবর্তে একটি দু বছর বয়সী পুরুষ উট (ইবন লাবুন) দিলে কোনো কিছু অতিরিক্ত দান করতে হবে না।