১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৩
৩- মেষপালের যাকাত:
ছাগল ও মেষের যাকাত দিতে হবে। তবে শর্ত হচ্ছে:
যাকাতের নিসাব পূর্ণ হতে হবে,
একবছর অতিক্রান্ত হতে হবে এবং
তা সায়েমা বা প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হতে হবে।
ছাগলের সর্বনিম্ন নিসাব হলো ৪০টি।
৪০-১২০ টি মেষের জন্য ১টি মেষ।
১২১-২০০ টি মেষের জন্য ২টি মেষ।
২০১-৩০০ টি মেষের জন্য ৩টি মেষ।
৩০০ এর অতিরিক্ত হলে প্রতি একশতে ১টি করে মেষ দিতে হবে।
মেষের যাকাতের পরিমাণ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে,
«وَفِي الشَّاءِ : فِي كُلِّ أَرْبَعِينَ شَاةً شَاةٌ إِلَى عِشْرِينَ وَمِائَةٍ، فَإِذَا زَادَتْ فَشَاتَانِ إِلَى مِائَتَيْنِ، فَإِذَا زَادَتْ فَثَلَاثُ شِيَاهٍ إِلَى ثَلَاثِ مِائَةِ شَاةٍ، فَإِذَا زَادَتْ عَلَى ثَلَاثِ مِائَةِ شَاةٍ فَفِي كُلِّ مِائَةِ شَاةٍ شَاةٌ، ثُمَّ لَيْسَ فِيهَا شَيْءٌ حَتَّى تَبْلُغَ أَرْبَعَ مِائَةِ»
“ভেড়া বকরীর যাকাত হলো: চল্লিশ থেকে একশত বিশ পর্যন্ত বকরীর জন্য একটি বকরী; এর বেশি হলে দু’শত পর্যন্ত দু’টি বকরী; এর বেশি হলে তিনশত পর্যন্ত বকরীর জন্য তিনটি বকরী; তিনশতর বেশি হলে প্রতি একশত বকরীর জন্য একটি করে বকরী যাকাত আদায় করতে হবে। তারপর বকরীর পরিমাণ আবার একশত পর্যন্ত না পৌঁছালে (পুনরায়) কোনো যাকাত দিতে হবে না”। [তিরমিযী, হাদীস নং ৬২১। ইমাম তিরমিযী রহ. বলেন, ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসটি হাসান। আবু দাউদ, হাদীস নং ১৫৬৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]