১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৮
বিতর সালাতের পূর্বে করণীয় সুন্নত:
বিতর সালাতের পূর্বে দু রাকা‘আত করে দুই থেকে বারো রাকা‘আত পর্যন্ত সালাত আদায় করা সুন্নত। অতঃপর বিতরের এক রাকা‘আত সালাত আদায় করবে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন।
«الوَتْرُ بِثَلَاثَ عَشْرَةَ، وَإِحْدَى عَشْرَةَ، وَتِسْعٍ، وَسَبْعٍ، وَخَمْسٍ، وَثَلَاثٍ، وَوَاحِدَةٍ»
“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের, এগার, নয়, সাত, পাঁচ, তিন ও এক রাকা‘আত বিতর আদায় করেছেন”। [তিরমিযী, হাদীস নং ৪৫৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]
ইসহাক ইবন ইবরাহীম বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের রাকা‘আত বিতর আদায় করতেন ’’...... এ কথাটির মর্ম হলো তিনি সালাতুল লাইল তাহাজ্জুদসহ তের রাকা‘আত বিতর আদায় করতেন। এখানে সালাতুল লাইলকে বিতরের সাথে সম্পর্কিত করে ফেলা হয়েছে। এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকেও একটি বর্ণনা পাওয়া যায়। [তিরমিযী, (২/৩২০)।]
এ তেরো রাকা‘আত সালাত দু’ দু’ রাকা‘আত করে আদায় করা যায়। অর্থাৎ দু রাকা‘আত শেষে সালাম ফিরাবে। অতঃপর এক রাকা‘আত সালাত আদায় করে তাশাহহুদ পড়ে সালাম ফিরাবে। অথবা সব রাকা‘আত একত্রে আদায় করাও জায়েয। অর্থাৎ শেষের এক রাকা‘আত বাদে বাকী সব রাকা‘আত একত্রে পড়ে তাশাহহুদ পড়বে, অতঃপর বাকী রাকা‘আত পড়তে দাঁড়াবে। সে রাকা‘আত পড়ে তাশাহহুদ পড়ে সালাম ফিরাবে। অথবা সব রাকা‘আত একত্রে পড়ে শেষে একসাথে সালাম ফিরানোও জায়েয। সব সুরতই জায়েয ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। তবে উত্তম হলো প্রতি দু রাকা‘আত শেষে সালাম ফিরানো। অথবা তাড়াহুড়া বা বার্ধক্যজনিত কোনো কারণে দু রাকা‘আত করে পড়ে শেষেও সালাম ফিরানো যায়।