hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

ফরয সালাতের সাথে আদায়কৃত নফল সালাতের ফযীলত:

উম্মে হাবীবা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন,

«مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا، غَيْرَ فَرِيضَةٍ، إِلَّا بَنَى اللهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»

“যে কোনো মুসলিম বান্দা আল্লাহর জন্য দিনেরাতে ফরয সালাত ব্যতীত বারো রাকা‘আত নফল সালাত আদায় করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন”। [সহীহ মুসলিম, হাদীস নং ৭২৮।]