১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১৫
সাওমের মাকরূহসমূহ:
সাওম পালনকারীর জন্য কিছু কাজ করা মাকরূহ, কারণ এর মাধ্যমে তার সাওম নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। যদিও এ কাজগুলো সরাসরি সাওম নষ্ট করে না। তন্মধ্যে যেমন,
১- অযুর সময় কুলি ও নাকে পানি দেওয়ায় অতিরঞ্জিত করা। কেননা এরূপ করলে পেটে পানি চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে সাওম ভঙ্গ হয়ে যেতে পারে। এতদসংক্রান্ত এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«وَبَالِغْ في الاِسْتِنْشَاقِ إِلاَّ أَنْ تَكُونَ صَائِمًا »
“আর নাকে পানি দেওয়ায় তুমি অতিরঞ্জন করো, তবে যদি সাওম পালনকারী হও তা করো না”। [ইবন মাজাহ, হাদীস নং ৪০৭। আবু দাউদ, হাদীস নং ১৪২। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]
২- যে নিজেকে সংযম করতে পারবে না তার দ্বারা স্ত্রীকে চুম্বন করা। অনুরূপভাবে তার দ্বারা স্ত্রীর শরীর স্পর্শ ও ঘর্ষণ করা।
৩- স্ত্রীর প্রতি পলকহীনভাবে একাধারে তাকিয়ে থাকা এবং যৌন কাজের চিন্তা করা।
৪- ওযর ছাড়া খাদ্য ও পানীয়ের স্বাদ গ্রহণ করা।
৫- চুইংগাম জাতীয় কিছু চিবানো; কারণ সেগুলোর কোনো অংশ গলার ভিতর চলে যেতে পারে।