hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

ওযরগ্রস্ত ব্যক্তির অযু:

ওযরগ্রস্ত ব্যক্তি বলতে বুঝায়, যার অধিকাংশ সময় অযু নষ্ট হয়ে যায়। যেমন: কারো পেশাব পড়তে থাকা, বায়ু বের হওয়া বা মুস্তাহাযা মহিলা যার হায়েযের নির্ধারিত সময় ছাড়াও রক্ত বের হতে থাকে। এ ধরণের লোকেরা প্রতি ওয়াক্ত সালাতের সময় নতুন অযু করে সালাত আদায় করবে (সাথে সাধ্যানুযায়ী চিকিৎসা করাতে হবে)। ওযর থাকা সত্বেও তাদের সালাত সহীহ হবে। এর দলীল হলো, ফাতিমা বিনত আবু হুবায়েশ রাদিয়াল্লাহু ‘আনহা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইস্তিহাযা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছেন,

«ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلَاةٍ وَصَلِّي»

“অতঃপর প্রত্যেক সালাতের পূর্বে অযু করে সালাত আদায় কর”। [আবু দাউদ, হাদীস নং ২৯৮।‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]

অন্যান্য ওযরগ্রস্ত ব্যক্তিদেরকেও এ হাদীসের আলোকে বিবেচনা করা হবে।