১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৭
সালাত সালাতের হুকুম:
প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর সালাত ফরয। আল্লাহ তা‘আলা কুরআনের অনেক আয়াতে সালাত কায়েম করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَۚ إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا ١٠٣ ﴾ [ النساء : ١٠٣ ]
“অতপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরয”। [আন-নিসা, আয়াত: ১০৩]
আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿ حَٰفِظُواْ عَلَى ٱلصَّلَوَٰتِ وَٱلصَّلَوٰةِ ٱلۡوُسۡطَىٰ﴾ [ البقرة : ٢٣٨ ]
“তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাযত কর”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৩৮]
অনুরূপ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ইসলামের পাঁচটি রুকনের মধ্যে দ্বিতীয় রুকন হিসেবে ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ : شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ» .
“ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর। আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দান, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমযান মাসের সিয়াম পালন করা”। [সহীহ বুখারী, হাদীস নং ৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৬।]
অতএব, সালাত ত্যাগকারী কাফির, তাকে শরী‘আতের বিধান অনুযায়ী হত্যা করা জায়েয। আর সালাতে অলসতা ও অবহেলাকারী ফাসিক।