hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

অযুর মাকরূহসমূহ:

১- অযুর এক বা একাধিক সুন্নাত ছেড়ে দেওয়া। কেননা এতে অযু অপূর্ণ থেকে যায় ও সাওয়াবও কমে যায়।

২- অপবিত্র স্থানে বসে অযু করা। কেননা এতে অপবিত্র জিনিস বেয়ে তার শরীরে লেগে যেতে পারে।

৩- পানির অপব্যবহার করা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ পরিমাণ পানি নিয়ে অযু করেছেন। [সহীহ মুসলিম।] আর সব কিছুতেই অপচয় করা নিষিদ্ধ কাজ।

৪- অঙ্গপ্রত্যঙ্গ তিনবারের অধিক ধৌত করা। কেননা হাদীসে এসেছে,

«تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا، وَ قَالَ : هَكَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى وَظَلَمَ»

“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (অযুর অঙ্গসমূহ) তিন-তিনবার ধৌত করলেন। আর বললেন, অযু এরূপেই করতে হয়। যে ব্যক্তি এর ওপর বাড়ালো, সে অন্যায়, সীমালঙ্ঘন ও যুলুম করল”। [সুনান নাসায়ী, হাদীস নং ১৪০। ‬ আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মুসনাদ আহমদ, হাদীস নং ৬৬৮৪, শু‘আইব আরনাউত এ হাদীসটির সনদকে হাসান বলেছেন, তবে হাদীসটি অন্য বর্ণনায় সহীহ।]

৫- অযু করার সময় চেহারা ও অন্যান্য অঙ্গে পানি জোরে নিক্ষেপ করা। কেননা এটি অযুর আদবের পরিপন্থী। এছাড়া এটি প্রিয় বস্তু হারালে মানুষ যেমন চেহারায় থাপ্পর চড় দেয় সেরূপ বুঝায়।