HADITH.One
HADITH.One
Bangla
System
এই সদাকা জারিয়ায় অংশীদার হোন
মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।
সাপোর্ট করুন
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র
৫২
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত:একাকী সালাত আদায়ের চেয়ে জামা‘আতে সালাত আদায় করলে রয়েছে অনেক ফযীলত। এ সম্পর্কে অনেক হাদীস এসেছে। সেগুলোর কিছু এখানে উল্লেখ করা হলো:
১- ‘আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«صَلَاةُ الْجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلَاةِ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً»
“কোনো ব্যক্তির জামা‘আতে সালাত পড়া তার একাকী সালাত পড়া থেকে সাতাশগুণ বেশি মর্যাদাসম্পন্ন”। [সহীহ বুখারী, হাদীস নং ৬৪৫, সহীহ মুসলিম, হাদীস নং ৬৫০।]
২- আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ، وَصَلَاتِهِ فِي سُوقِهِ، بِضْعًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ أَنَّ أَحَدَهُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ، لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ، فَلَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ، فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي الصَّلَاةِ مَا كَانَتِ الصَّلَاةُ هِيَ تَحْبِسُهُ، وَالْمَلَائِكَةُ يُصَلُّونَ عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي صَلَّى فِيهِ، يَقُولُونَ : اللهُمَّ ارْحَمْهُ، اللهُمَّ اغْفِرْ لَهُ، اللهُمَّ تُبْ عَلَيْهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ»
“কোনো ব্যক্তি মসজিদে জামা‘আতে সালাত পড়লে তা তার বাড়িতে বা বাজারে সালাত পড়ার চেয়ে বিশগুণেরও বেশি মর্যাদাসম্পন্ন। কারণ কোনো লোক যখন সালাতের জন্য অযু করে এবং ভালোভাবে অযু করে মসজিদে আসে, তাকে কেবল সালাতই মসজিদে নিয়ে আসে, আর সে কেবল সালাতই উদ্দেশ্য নেয়, তখন এ উদ্দেশ্যে সে যে পদক্ষেপই গ্রহণ করে মসজিদে প্রবেশ না করা পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপের বদলে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি করে গুনাহ মিটিয়ে দেওয়া হয়। অতঃপর মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ যেন সে সালাতে রত থাকল। আর তোমাদের কেউ যখন সালাত পড়ার পর সালাতের স্থানেই বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফিরিশতারা তার জন্য এ বলে দো‘আ করতে থাকে যে, হে আল্লাহ, তুমি তার ওপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি তার তওবা কবুল করো। এরূপ দো‘আ ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত না সে তার অযু নষ্ট করে”। [সহীহ বুখারী, হাদীস নং ৪৭৭; সহীহ মুসলিম, হাদীস নং ৬৪৯।]

রিডিং সেটিংস
Bangla
System
আরবি ফন্ট নির্বাচন
Kfgq Hafs
অনুবাদ ফন্ট নির্বাচন
Kalpurush
22
17
সাধারণ সেটিংস
আরবি দেখান
অনুবাদ দেখান
রেফারেন্স দেখান
হাদিস পাশাপাশি দেখান