hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

গোসলের ফরযসমূহ:

১-নিয়ত করা: গোসলের মাধ্যমে বড় অপবিত্রতা দূরীকরণে অন্তরে দৃঢ় সংকল্প করা। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى»

“প্রত্যেক কাজ নিয়াতের ওপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে”। [সহীহ বুখারী, হাদীস নং ১, সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭।]

২- সমস্ত শরীরে এমনভাবে পানি প্রবাহিত করা যেন শরীরের অঙ্গ ঘষা মাজা করা যায়। আর যেসব অঙ্গ ঘষা-মাজা করা সম্ভব নয় তাতে এমনভাবে পানি প্রবাহিত করে দেওয়া যেন পানি সেসব অঙ্গে পৌঁছেছে বলে প্রবল ধারণা হয়।

৩- চুল খিলাল করা: মাথা ও অন্যান্য স্থানের চুল উত্তমরূপে খিলাল করা।