১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৫
সুন্নতে রাতেবা বা ফরয সালাতের আগে পিছের নফলসমূহের ফযীলত:
১- উম্মে হাবীবা রাদিয়াল্লাহু ‘আনহা বলেছেন, তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন,
«مَنْ صَلَّى فِي يَوْمٍ وَلَيْلَةٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بُنِيَ لَهُ بَيْتٌ فِي الجَنَّةِ : أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ العِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ»
“যে ব্যক্তি দিনে রাতে বার রাকা‘আত (সুন্নাত/নফল) সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে; যোহরের পূর্বে চার রাকা‘আত, এরপর দু’ রাকা‘আত, মাগরিবের পর দু’ রাকা‘আত, ‘ইশার পর দু’ রাকা‘আত, ফজরের পূর্বে দু’ রাকা‘আত”। [তিরমিযী, হাদীস নং ৪১৫, তিনি হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। এ হাদীসটি ইমাম মুসলিম সহীহ মুসলিমে সংক্ষেপে বর্ণনা করেছেন। সহীহ মুসলিম, হাদীস নং ৭২৮।]
২- আবদুল্লাহ্ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,
«صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الجُمُعَةِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ العِشَاءِ»
“আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোহরের আগে দু’ রাকা‘আত, যোহরের পরে দু’ রাকা‘আত, জুমু‘আর পরে দু’ রাকা‘আত, মাগরিবের পরে দু’রাকা‘আত এবং ‘ইশার ‘ইশার পরে দু’ রাকা‘আত (সুন্নাত) সালাত আদায় করেছি”। [বুখারী, তা‘লীক, (২-৫২)। সহীহ মুসলিম, হাদীস নং ৭২৯। তিরমিযী, হাদীস নং ৪৩৩, ইমাম তিরমিযী রহ. হাসান সহীহ বলেছেন। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]
আরো কিছু নফল সালাত: এছাড়াও কিছু নফল সালাত আছে যা সুন্নতে রাতেবা নয়, তবে ফরয সালাতের আগে পরে পড়ার ব্যাপারে সে সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে।
১- আব্দুল্লাহ ইবন মুগাফ্ফাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ»، ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ : «لِمَنْ شَاءَ»
“প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে। প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে। তৃতীয়বার বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে তার জন্য”। [সহীহ বুখারী, হাদীস নং ৬২৭, সহীহ মুসলিম, হাদীস নং ৮৩৮।]
২- উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
“যে ব্যক্তি নিয়মিত যোহরের পূর্বে চার রাকা‘আত এবং এরপর চার রাকা‘আত সুন্নত সালাত আদায় করবে, আল্লাহ তা‘আলা তাকে জাহান্নামের ওপর হারাম করে দিবেন”। [তিরমিযী, হাদীস নং ৪২৮। ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আবু দাউদ, হাদীস নং ১২৬৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]
৩- ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى قَبْلَ العَصْرِ أَرْبَعًا»
“আল্লাহ তা‘আলা সেই ব্যক্তির ওপর রহম করুন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত (সুন্নাত) আদায় করবে”। [তিরমিযী, হাদীস নং ৪৩০। ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আবু দাউদ, হাদীস নং ১২৭১। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন।]