hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

ভূমিকা

সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁর প্রশংসা করছি, তাঁরই কাছে সাহায্য প্রার্থনা করছি, তাঁর নিকট ক্ষমা চাচ্ছি, তাঁর কাছে আমাদের অন্তরের সব কলুষ ও আমাদের কৃত সব পাপ থেকে আশ্রয় চাই। তিনি যাকে হিদায়াত দান করেন তাকে ভ্রষ্টকারী কেউ নেই, আর যাকে ভ্রষ্ট করেন তাকে হিদায়াত প্রদানকারী কেউ নেই। আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর আল্লাহ সালাত, সালাম ও বরকত নাযিল করুন তাঁর ওপর, তাঁর পরিবার পরিজন, পবিত্র সহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে তাদের সকল অনুসারীর ওপর।

অতঃপর....

ইসলামের পাঁচ রুকন তথা ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এর সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমযানের সাওম পালন করা ও বাইতুল্লাহর হজ করা নিয়ে এ সংক্ষিপ্ত বইটি লিখিত। এতে কুরআন, সহীহ সুন্নাহ ও ‘ইজমার আলোকে দলিলসহ আহকাম বর্ণনা করা হয়েছে। কুরআনের আয়াতসমূহকে সূরার দিকে এবং হাদীসগুলোকে বিখ্যাত হাদীসের কিতাবসমূহের দিকে সম্পৃক্ত করা হয়েছে।

বইটিতে আমরা পাঠকের সুবিধার্থে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে প্রধান শিরোনামে এবং আনুষঙ্গিক বিষয়কে উপ-পরিচ্ছেদে উল্লেখ করেছি, এতে বিষয়ভিত্তিক তথ্য পেতে পাঠকদের সুবিধা হবে। আমরা পুরাতন ও আধুনিক বিখ্যাত মূল বই থেকে ইলমী বিষয়বস্তু একত্রিত করেছি এবং পাঠকের পড়ার সুবিধার দিকে লক্ষ্য রেখে অধ্যায় ও পরিচ্ছেদ বিন্যাস করেছি।

নতুন সংস্করণে বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। সেগুলো হলো:

১- শাহাদাতাইনের শর্তাবলী-

২- অসুস্থ ব্যক্তির পবিত্রতার পদ্ধতি-

৩- ফরয সালাতের পরে নিয়মিত পড়া সুন্নত সালাত ও বিতর সালাত

৪- অসুস্থ ব্যক্তির সালাত আদায়ের পদ্ধতি

আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন এ বইটিকে সাধারণ মুসলিমের উপকারে আনেন। তিনি মহা দয়ালু। আমাদের সর্বশেষ কথা হলো, সকল প্রশংসা রাব্বুল ‘‘আলামীন আল্লাহ তা‘আলার জন্য।