hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৮

৭- গুপ্তধনের যাকাত:

রিকায শব্দটির অর্থ গুপ্তধন, লুকায়িত সম্পদ। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿وَكَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّن قَرۡنٍ هَلۡ تُحِسُّ مِنۡهُم مِّنۡ أَحَدٍ أَوۡ تَسۡمَعُ لَهُمۡ رِكۡزَۢا ٩٨﴾ [ مريم : ٩٨ [

“আর তাদের পূর্বে বহু প্রজন্মকে আমি ধ্বংস করেছি! তুমি কি তাদের কাউকে দেখতে পাও, কিংবা শুনতে পাও তাদের কোনো ক্ষীণ আওয়াজ?” [সূরা মারইয়াম, আয়াত: ৯৮]

অর্থাৎ গোপন আওয়াজ। এখানে গুপ্তধন বলতে জাহেলী যুগে জমিনের নিচে পুঁতে রাখা ধন সম্পদ। কেউ তার জমিনে বা ঘরে এ সম্পদ পেলে গরিব, মিসকীন ও কল্যাণকর কাজে এক পঞ্চমাংশ (২০%) হারে যাকাত আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«العَجْمَاءُ جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»

“চতুস্পদ জন্তুর আঘাত দায়মুক্ত, কূপ (খননে শ্রমিকের মৃত্যুতে মালিক) দায়মুক্ত, খনি (খননে কেউ মারা গেলে মালিক) দায়মুক্ত। রিকাযে (গুপ্তধনে) এক-পঞ্চমাংশ (২০% হারে) ফরয”। [সহীহ বুখারী, হাদীস নং ১৪৯৯। সহীহ মুসলিম, হাদীস নং ১৭১০।]