hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

তৃতীয় রুকন: সা‘য়ী:

সা‘ঈ হলো সাফা ও মারওয়ার মাঝে ইবাদতের নিয়তে হাঁটা। এটি হজ ও উমরার রুকন। আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿إِنَّ ٱلصَّفَا وَٱلۡمَرۡوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ﴾ [ البقرة : ١٥٨ ]

“নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত”। [সূরা আল-বাকারা, আয়াত: ১৫৮]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

" اسْعَوْا فَإِنَّ اللَّهَ كَتَبَ عَلَيْكُمُ السَّعْيَ "

“তোমরা সাফা ও মারওয়ায় সা‘ঈ করো, কেননা আল্লাহ তোমাদের ওপর সা‘ঈ ফরয করেছেন”। [সহীহ ইবন খুযাইমা, হাদীস নং ২৭৬৪। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন, তবে সনদের খলিল ইবন উসমান রহ. এর জীবনী তিনি পান নি। মুসনাদ আহমদ, হাদীস নং ২৭৩৬৭, আল্লামা শু‘আইব আরনাউত বলেছেন, হাদীসের সনদটি দ‘য়ীফ; কিন্তু অন্যান্য বর্ণনায় হাদীসটি হাসান।]