hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪২

উমরার ওয়াজিবসমূহ:

উমরার ওয়াজিব দু’টি:

১- মিকাত থেকে ইহরাম বাঁধা।

২- মাথা মুণ্ডন বা চুল ছোট করা।

কেউ উপরোক্ত রুকনের কোনো একটি ছেড়ে দিলে তার হজ ও উমরা আদায় হবে না। কারো হজ ও উমরার ওয়াজিব ছুটে গেলে তাকে ফিদিয়া তথা দম দিতে হবে এবং এর গোস্ত হারামের আশেপাশের মিসকিনকে দান করবে, নিজে এ গোস্ত খাবে না।