১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬১
জুমু‘আর সালাতের আগে ও পরের নফলসমূহ:
ইমাম মিম্বারে উঠার পূর্বে জুমু‘আর সালাতের আগে কিছু নফল সালাত আদায় করা সুন্নত। তবে ইমাম মিম্বারে উঠার পরে ‘তাহিয়্যাতুল মসজিদ’ ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা বৈধ নয়। ইমাম খুৎবা দেওয়ার সময়ও সংক্ষেপে ও নিরবে দু রাকা‘আত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ পড়ে দ্রুত বসে পড়বে। ইতোপূর্বে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে।
অন্যদিকে জুমু‘আর সালাতের পরে চার রাকা‘আত বা দু রাকা‘আত সালাত আদায় করবে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ كَانَ مِنْكُمْ مُصَلِّيًا بَعْدَ الْجُمُعَةِ فَلْيُصَلِّ أَرْبَعًا»
“তোমাদের মধ্যে যে কেউ জুমু‘আর পর সালাত আদায় করতে চায় সে যেন চার রাকা‘আত আদায় করে”। [সহীহ মুসলিম, হাদীস নং ৮৮১।]
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সালাতের বর্ণনা করতে গিয়ে বলেন,
«َكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ حَتَّى يَنْصَرِفَ، فَيُصَلِّي رَكْعَتَيْنِ فِي بَيْتِهِ» .
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আর পর তিনি কোনো সালাত আদায় করতেন না। তবে বাড়িতে ফিরে দুই রাকা‘আত সালাত আদায় করতেন”। [সহীহ মুসলিম, হাদীস নং ৮৮২।]
এ হাদীসদ্বয়ের ওপর ভিত্তি করে আলেমগণ বলেছেন, কেউ জুমু‘আর সালাতের পরে মসজিদে নফল পড়লে চার রাকা‘আত আর বাড়িতে গিয়ে পড়লে দু রাকা‘আত সালাত আদায় করবে।