hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

সাওম ফরয হওয়ার শর্তাবলী:

মুসলিমের ওপর সাওম ফরয হওয়ার জন্য আকেল ও বালেগ হওয়া শর্ত। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ : عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ»

“তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়”। [আবু দাউদ, হাদীস নং ৪৪০৩। ইবন মাজাহ, হাদীস নং ২০৪১। ‬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]

তাছাড়া মুসলিম ব্যক্তি সুস্থ হওয়া, মুকীম বা নিজ বাসস্থানে বসবাসকারী হওয়া (সফরে না থাকা), সাওম পালনে সক্ষম হওয়া, মহিলারা হায়েয ও নিফাস থেকে পবিত্র থাকা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দীনের ত্রুটি সম্পর্কে বলেছেন,

أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ»

“আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না?”। [সহীহ বুখারী, হাদীস নং ৩০৪।]