১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৯
সাহু সাজদাহর পরিশিষ্ট:
১- মুসল্লি সালাতের কোনো ফরয (রুকন) বাদ দিলে ছেড়ে দেওয়া রুকনটি যদি তাকবীরে তাহরীমা হয়, তা ইচ্ছাকৃত হোক বা ভুলে ছুটে যাক তার সালাত আদায় হবে না। কেননা তার সালাত শুরুই করা হয় নি। আর যদি ছুটে যাওয়া ফরযটি তাকবীরে তাহরীমা না হয়, তবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে সালাত বাতিল হয়ে যাবে। আর যদি ভুলে ছুটে যায় তবে দ্বিতীয় রাকা‘আতে যদি তা পাওয়া যায় তবে প্রথম রাকা‘আতের ছুটে যাওয়া ফরযটি বাতিল হয়ে যাবে এবং উক্ত দ্বিতীয় রাকা‘আত প্রথম রাকা‘আতের স্থলাভিষিক্ত হবে ও সেখান থেকে সালাত পূর্ণ করবে। আর যদি ছুটে যাওয়া ফরযটি দ্বিতীয় রাকা‘আতে পাওয়া না যায় তবে তাকে অবশ্যই সে ফরযটি পুনরায় আদায় করতে হবে। তখন সালাত ছুটে যাওয়া উক্ত ফরযটি আদায় করে অবশিষ্টাংশ পূর্ণ করবে। উভয় অবস্থাতেই সালামের আগে বা পরে সাজদাহ সাহু আদায় করতে হবে।
২- সালামের পরে সাজদাহ সাহু দিলে তাকে পুনরায় সালাম ফিরাতে হবে।
৩- মুসল্লি ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছেড়ে দিলে সালাত বাতিল হয়ে যাবে। আর ভুলে ছুটে গেলে এবং উক্ত ওয়াজিবটি শেষ হওয়ার আগেই মনে পড়ে যায় তবে সেটি আদায় করবে ও এজন্য তাকে কোনো সাহু সাজদাহ দিতে হবে না। আর ওয়াজিবটি আদায়ের সুযোগ চলে গেলে পরের রুকন শুরু করার আগে মনে পড়লে ফিরে গিয়ে উক্ত ওয়াজিবটি আদায় করে সালাতের অবশিষ্টাংশ আদায় করবে, অতঃপর সালাম ফিরাবে, অতঃপর সাজদাহ সাহু আদায় করে আবার সালাম ফিরাবে। আর যদি পরের রুকন আদায় করার পরে ছুটে যাওয়া ওয়াজিবটি মনে পড়ে তবে সেখানে আর ফিরে যাবে না। তার উক্ত ওয়াজিবটি বাদ হয়ে যাবে, সালাতের বাকী অংশ যথারীতি আদায় করে সালাম ফিরানোর পূর্বে সাজদাহ সাহু দিবে যেভাবে প্রথম বৈঠকের তাশাহহুদ ছুটে গেলে সাজদাহ সাহু দিতে হয় সেভাবে সাজদাহ সাহু দিবে।