hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

জুমু‘আর সালাত সহীহ হওয়ার শর্তাবলী:

জুমু‘আর সালাত সহীহ হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে, তা হলো:

১- জুমু‘আর সালাত জনপদ বা জনপদের নিকটস্থ অঞ্চল বা শহরে আদায় করতে হবে। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শহর বা জনপদ ছাড়া জুমু‘আর সালাত আদায় করা হতো না। এমনকি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনদেরকে জুমু‘আর সালাত আদায় করতে নির্দেশ দেন নি। সফরে যেমন তার থেকে জুমু‘আর সালাত আদায়ের কোনো বর্ণনা পাওয়া যায় না তেমনি বেদুইনদের ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় না।

২- জুমু‘আর সালাতে দু’টি খুৎবা থাকা শর্ত। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরণের দু’টি খুৎবা দিয়েছেন এবং তার থেকে সর্বদা এ কাজটি পাওয়া যায়। তাছাড়া জুমু‘আর সালাতেরখুৎবায় অনেক নসীহত ও উপকারীতা রয়েছে। অনুরূপভাবে জুমু‘আরখুৎবায় রয়েছে আল্লাহর যিকির ও সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে নসীহত।