hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৭

সা‘ঈর সুন্নতসমূহ:

১- তাওয়াফের সাথে সাথেই সা‘ঈ করা। তবে কোনো ওযর থাকলে ভিন্ন কথা। তখন পরেও সা‘ঈ করা যাবে।

২- সাফা ও মারওয়ায় উঠা। সা‘ঈর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর ও বেশি বেশি দো‘আ পড়া।

৩- পুরুষের জন্য দুই সবুজ চিহ্নিত জায়গা সাধ্যানুযায়ী দ্রুত অতিক্রম করা। মহিলারা স্বাভাবিক গতিতে হাঁটবে।

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সা‘ঈর সময় পঠিত দো‘আ হচ্ছে,

«لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ، أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ»

“আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি এক। তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব তাঁরই। প্রশংসাও তাঁর। সকল বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি এক। আল্লাহ তাঁর অঙ্গীকার পূর্ণ করেছেন ও তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রুদেরকে পরাজিত করেছেন”। [সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮।]

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তিনবার পাঠ করেছেন।এর মাঝে তিনি নিজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন।