১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৩
অযুর পদ্ধতি:
কেউ অযু করতে চাইলে প্রথমে ‘বিসমিল্লাহ’ বলে শুরু করবে। অযুর নিয়তে দু’হাতের তালুতে পানি নিয়ে তিনবার হাত ধৌত করবে। অতঃপর একই হাতের তালুতে পানি নিয়ে তিনবার করে কুলি ও নাকে পানি দিয়ে নাক পরিস্কার করবে। এভাবে একই তালুতে পানি নিয়ে তিনবার কুলি ও নাকে পানি দেওয়া উত্তম। তবে আলাদাভাবে তিনবার করে কুলি ও নাকে পানি দেওয়াও যাবে। অতঃপর মাথার চুল গজানোর জায়গা থেকে দাড়ি পর্যন্ত ও এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত তিনবার ধৌত করা। এরপরে ডান হাতের কনুইসহ তিনবার ধৌত করা এবং আঙ্গুল খিলাল করা। এভাবে বাম হাতও কনুইসহ ধৌত করা। অতঃপর নতুন পানি নিয়ে হাত মাথার উপরিভাগ থেকে পিছনের ঘাড় পর্যন্ত নিয়ে পুনরায় মাথার সম্মুখভাগে নিয়ে এনে মাসাহ করা। অতঃপর হাতের অবশিষ্ট ভেজা অংশ দিয়ে কানের উপরিভাগ ও নিম্নভাগ মাসাহ করা। আর যদি হাতের আঙ্গুলের পানি শুকিয়ে যায় তবে নতুন পানি দিয়ে আঙ্গুল ভিজিয়ে নেওয়া যায়। অতঃপর ডান পা টাখনুসহ তিনবার অতঃপর বাম পা টাখনুসহ ধৌত করা। অতঃপর নিম্নোক্ত দো‘আ পাঠ করা:
» أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ، وَاجْعَلْنِي مِنَ المُتَطَهِّرِينَ «
“আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শারীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও তাঁরই রাসুল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো”। [তিরমিযী, হাদীস নং ৫৫। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]