hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত:

ইসলাম অনেক হিকমতের কারণে যাকাতুল ফিতর মানুষের ওপর ওয়াজিব করেছে। সেগুলো হলো:

১- এ সাদাকার মাধ্যমে সাওম পালনকারীর অশ্লীল কথাবার্তা ও ভুলত্রুটি থেকে পবিত্র করা হয়।

২- দরিদ্রদের প্রতি প্রশস্ততা আনা ও ঈদের দিন তাদেরকে অভাবমুক্ত করে দেওয়া যাতে অন্যের কাছে চাইতে না হয়। হাদীসে এসেছে, ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন,

«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، وَطُعْمَةً لِلْمَسَاكِينِ»

“রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরয করেছেন সাওম পালনকারীকে অহেতুক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার উদ্দেশ্যে ও মিসকীনদের খাবার দানস্বরূপ”। [আবু দাউদ, হাদীস নং ১৬০৯। ‬ আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। মুসতাদরাকে হাকিম, হাদীস নং ১৪৮৮। ইমাম হাকিম রহ. বলেছেন, হাদীসটি বুখারীর শর্তে; তবে তিনি এ সনদে কোনো হাদীস বর্ণনা করেন নি। ইমাম যাহাবী রহ. ও এটাকে বুখারীর শর্তে বলেছেন।]