১
ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা
লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
যাদের ওপর গোসল মুস্তাহাব:
নিম্নোক্ত কারণে গোসল করা মুস্তাহাব:
১- জুম‘আর সালাতের উদ্দেশ্যে গোসল করা মুস্তাহাব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«غُسْلُ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»
“জুম‘আর দিনে গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর ওয়াজিব”। [সহীহ মুসলিম, হাদীস নং ৮৪৬।]
২- মৃতব্যক্তিকে গোসলদানকারীর ওপর গোসল করা মুস্তাহাব। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ غَسَّلَ مَيِّتًا، فَلْيَغْتَسِلْ، وَمَنْ حمله فليتوضأ »
“যে ব্যক্তি মৃতকে গোসল দিলো, সে যেন গোসল করে। আর যে জানাযা বহন করে সে যেন অযু করে”। [ইবন মাজাহ, হাদীস নং ১৪৬৩। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]
৩- ইহরাম পরিধানের সময় গোসল করা। হজ বা উমরার জন্য ইহরাম পরিধান পরিধান করতে ইচ্ছা করলে তার জন্য সুন্নত হলো গোসল করা। কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গোসল করেছেন। যায়েদ ইবন সাবিত রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত,
«أنه رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَجَرَّدَ لِإِهْلَالِهِ وَاغْتَسَلَ»
“তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরামের উদ্দেশ্যে (সেলাই করা) পোশাক খুলতে ও গোসল করতে দেখেছেন”। [তিরমিযী, হাদীস নং ৮৩০, ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন।]
৪- মক্কায় প্রবেশ করলে এবং ‘আরাফায় অবস্থান করলে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। মক্কায় প্রবেশের সময় গোসল সম্পর্কে ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হয়েছে,
«كَانَ لَا يَقْدَمُ مَكَّةَ إِلَّا بَاتَ بِذِي طَوًى، حَتَّى يُصْبِحَ وَيَغْتَسِلَ ثُمَّ يَدْخُلُ مَكَّةَ نَهَارًا، وَيَذْكُرُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ فَعَلَهُ»
“ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা ‘যি তুওয়া- তে রাত যাপন না করে মক্কায় প্রবেশ করতেন না। সকাল হলে গোসল করতেন, অতঃপর দিনের বেলায় মক্কায় প্রবেশ করতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন”। [সহীহ মুসলিম, হাদীস নং ১২৫৯।]
এছাড়া ‘আরাফায় অবস্থানের জন্য গোসল সম্পর্কে ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমার হাদীস,
«كَانَ يَغْتَسِلُ لِإِحْرَامِهِ قَبْلَ أَنْ يُحْرِمَ، وَلِدُخُولِهِ مَكَّةَ، وَلِوُقُوفِهِ عَشِيَّةَ عَرَفَةَ»
“আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা ইহরামের পূর্বে ইহরামের জন্য, মক্কায় প্রবেশের জন্য ও ‘আরাফায় অবস্থানের জন্য গোসল করতেন”। [মুয়াত্তা মালিক, হাদীস নং ১১৫২। উক্ত হাদীসের মূল বুখারী ও মুসলিমে রয়েছে।]
৫- দু’ ঈদের জন্য গোসল করা: আলেমগণ দু’ঈদের সালাতের পূর্বে গোসল করা মুস্তাহাব বলেছেন; যদিও এ ব্যাপারে কোনো সহীহ হাদীস পাওয়া যায় না। বদরুল মুনীর প্রণেতা বলেছেন, দুই ঈদের গোসল সম্পর্কিত হাদীসসমূহ দুর্বল; তবে সাহাবীগণ থেকে জাইয়্যিদ সনদে ‘আছার’ তথা তাঁদের কর্মকাণ্ড বা বক্তব্য পাওয়া যায়।