hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৬

সা‘ঈর শর্তাবলী:

১- নিয়ত করা: কেননা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ»

“প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল” [সহীহ বুখারী, হাদীস নং ১; সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭।]

অতএব সা‘ঈর মাধ্যমে আল্লাহর ইবাদত ও তাঁর আদেশ মান্য করার নিয়ত করা ।

২- তাওয়াফের পরে সা‘ঈ করা। অতএব, তাওয়াফের আগে সা‘ঈ করা যাবে না।

৩- সাফা থেকে সা‘ঈ শুরু করা এবং মারওয়াতে শেষ করা।

৪- সাত চক্কর পূর্ণ করা।

৫-সা‘ঈর জন্য নির্ধারিত স্থানে সা‘ঈ করা। এর বাইরে না যাওয়া।