hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮২

যাকাতের নিসাব পূর্ণ হওয়ার শর্তাবলী ও ফরযকৃত নিসাব: ক- সোনা-রুপা ও অনুরূপ সম্পদের যাকাত: ১- সোনার যাকাত:

সোনার নিসাব হলো বিশ দিনার পূর্ণ হলে (২০ দিনার = ৮৫ গ্রাম) এবং তা এক বছর অতিক্রান্ত করলে এতে যাকাত ফরয হবে। আর এর যাকাতের পরিমাণ হলো রুব‘উল ‘উশর বা ২.৫%। অর্থাৎ প্রতি বিশ দিনারে অর্ধ দিনার করে হিসেব করতে হবে। এর বেশি কম হলে ২.৫% এর আনুপাতিক হারে হিসেব করতে হবে।