hadith book logo

ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা

লেখকঃ কতিপয় ছাত্র • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৭

কাদের ওপর যাকাত ফরয?

নিম্নোক্ত শর্তসমূহ যাদের মধ্যে পূর্ণ হবে তাদের ওপর যাকাত ফরয:

১- ইসলাম।

২- স্বাধীন।

৩- নিসাব পরিমাণ সম্পদ হওয়া এবং তা নিত্য প্রয়োজনীয় চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চলাচল ও পেশার যন্ত্রপাতি ইত্যাদির অতিরিক্ত হওয়া।

৪- উক্ত নিসাব পরিমাণ মালের এক বছর অতিক্রম হওয়া। তবে খাদ্য শস্য ও ফলমূলে এক বছর অতিক্রম হওয়া শর্ত নয়। কেননা তা প্রতিবার ক্ষেত থেকে তোলার সময় এর যাকাত আদায় করতে হয়। আল্লাহ বলেছেন,

﴿وَءَاتُواْ حَقَّهُۥ يَوۡمَ حَصَادِهِۦۖ ١٤١ ﴾ [ الانعام : ١٤١ ]

“এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও”। [সূরা আল-আন‘আম, আয়াত: ১৪১]

৫- যাকাতের সম্পদ পুরোপুরি বা আংশিক ঋণমুক্ত হওয়া এবং তাতে অন্যের দাবী না থাকা।