hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

হাঁচিদাতা ও শ্রোতার জন্য পঠিতব্য দু‘আ :

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ হাঁচি দিবে তখন বলবে,

اَلْحَمْدُ لِلّٰهِ

উচ্চারণ : আলহামদুলিল্লা-হ।

অর্থ : সমসত্ম প্রশংসা আল্লাহর জন্য।

অন্য বর্ণনায় রয়েছে,

اَ لْحَمْدُ لِلّٰهِ عَلٰى كُلِّ حَالٍ

উচ্চারণ : আলহামদুলিল্লা-হি ‘আলা কুল্লি হা-ল।

অর্থ : সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহর জন্য।

তারপর তার ভাই অথবা তার সাথি তথা যে এ বাক্য বলতে শুনবে সে বলবে,

يَرْحَمُكَ اللهُ

উচ্চারণ : ইয়ারহামুকাল্লা-হ।

অর্থ : আল্লাহ তোমার উপর রহম করুন।

অতঃপর হাঁচিদাতা ব্যক্তি পুনরায় বলবে,

يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ

উচ্চারণ : ইয়াহ্দীকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম।

অর্থ : আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুন এবং তোমাদের অবস্থা সংশোধন করুন। [সহীহ বুখারী, হা/৬২২৪; আবু দাঊদ, হা/৫০৩৫; তিরমিযী, হা/২৭৩১; ইবনে মাজাহ, হা/৩৭১৫; মুসনাদে আহমাদ, হা/৯৭২; আদাবুল মুফরাদ, হা/৯২৭; দারেমী, হা/২৭০১; মিশকাত, হা/৪৭৩৯।]

উল্লেখ্য যে, কোন অমুসলিম যদি হাঁচি দেয় তবে তার ক্ষেত্রে কেবল يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ (ইয়াহ্দীকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম) বলতে হবে। [আবু বুরদা (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেন, এক ইয়াহুদী রাসূলুল্লাহ ﷺ এর নিকটে হাঁচি দিল এই আশায় যে, রাসূলুল্লাহ ﷺ তার জন্য রহমতের দু‘আ করবেন। কিমত্মু রাসূলুল্লাহ ﷺ তাকে এ উত্তর দিলেন। (আবু দাঊদ, হা/৫০৪০)]