১
দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪৪
সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে পাঠ করার দু‘আ :
জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত হাদীসে রয়েছে- অতঃপর রাসূলুল্লাহ ﷺ হাজরে আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমু খেলেন। তারপর তিনি সাফা পাহাড়ের দিকে বের হলেন এবং সাফার নিকটবর্তী হয়ে এ আয়াত পাঠ করলেন,
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَآئِرِ اللهِ
উচ্চারণ : ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শা‘আ-ইরিল্লা-হ।
অর্থ : নিশ্চয়ই ‘সাফা’ ও ‘মারওয়া’ আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।
(সূরা বাক্বারা- ১৫৮)
তারপর তিনি সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন এবং বায়তুল্লাহ দেখতে পেলেন। অতঃপর তিনি ক্বিবলামুখী হয়ে নিচের দু‘আটি পাঠ কলেন :
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ‐ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَه أَنْجَزَ وَعْدَه وَنَصَرَ عَبْدَه وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَه
উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ, লা-শারীকা লাহূ লাহুল মুলকু, ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শায়ইন ক্বাদীর। লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ আনজাযা ওয়া‘দাহূ ওয়ানাসারা ‘আবদাহূ ওয়া হাযামাল আহ্যা-বা ওয়াহ্দাহূ।
অর্থ : আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই; তিনি এক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁর। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ছাড়া সত্যিকার কোন মাবুদ নেই, তিনি এক, তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং তিনি তাঁর শত্রুবাহিনীকে পরাভূত করেছেন।
উপরোক্ত দু‘আটি নবী ﷺ তিন বার পাঠ করলেন। অতঃপর তিনি মারওয়া পাহাড়ে উঠলেন এবং অনুরূপভাবে উক্ত দু‘আ পাঠ করলেন। [সহীহ মুসলিম, হা/৩০০৯; আবু দাঊদ, হা/১৯০৭; ইবনে মাজাহ, হা/৩০৭৪; মুসনাদে আহমাদ, হা/১৪৪৮০; সহীহ ইবনে খুযায়মা, হা/২৭৫৭; মুসনাদে আবু ই‘আলা, হা/২১২৬; মিশকাত, হা/২৫৫৫।]