hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

কাউকে অকারণে শাসিত্ম দিয়ে ফেললে বা গালি দিলে দু‘আ :

اَللّٰهُمَّ إِنَّمَا أَنَا بَشَرٌ فَأَيَّمَا رَجُلٍ مِّنَ الْمُسْلِمِيْنَ سَبَبْتُه أَوْ لَعَنْتُه أَوْ جَلَدْتُّه فَاجْعَلْهَا لَه زَكَاةً وَّرَحْمَةً

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নামা আনা বাশারুন, ফাআইয়্যুমা রজুলিম মিনাল মুসলিমীনা সাবাব্তুহূ আও লা‘আনতুহূ আও জালাত্তুহূ, ফাজ‘আলহা লাহূ যাকা-তাও ওয়া রাহ্মাহ্।

অর্থ : হে আল্লাহ! আমি একজন মানুষ। আমি যদি কোন মুসলিম ব্যক্তিকে গালি দেই অথবা অভিশাপ দেই অথবা শাসিত্ম দেই, তাহলে আপনি তা তার জন্য (তার গোনাহের) পবিত্রতা ও আপনার রহমত হিসেবে ধার্য করুন। [আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এ দু‘আ পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/৬৭৮১; মুসনাদে আহমাদ, হা/১০৩৪১; দারেমী, হা/২৮০৭; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/৩০১৬৭)]